November 19, 2026, 3:33 pm
শিরোনাম :
নাশকতা ও সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মহাসড়কে নাশকতার চেষ্টা, চৌদ্দগ্রামে আটক ৬ শাড়ির প্রেমে জড়িয়ে থাকে নারীর জীবন – মতিয়ারা মুক্তা অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন: স্পিকার দুদিন পর কুয়াকাটা থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে আগুন আইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, চান কার্যকর পদক্ষেপ ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ২০ বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের পরও মেয়ের চাকরি বহালের অভিযোগ মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ

দুদিন পর কুয়াকাটা থেকে উদ্ধার নিখোঁজ বিচারক

অভয়নগর প্রতিবেদক

 

দুই দিন নিখোঁজ থাকার পর বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে তাঁকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সুশান্ত সরকার জানান, নিখোঁজ বিচারক একাকী ঘুরতে কুয়াকাটায় গিয়েছিলেন। তাঁর সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন। এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে অফিস শেষে আদালত থেকে বের হন শেখ ফারহান নাদীম। এরপর তিনি আর বাসায় ফেরেননি।

বিচারক শেখ ফারহান নাদীম বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাটে পরিবারসহ ভাড়া থাকতেন। মঙ্গলবার আদালত থেকে বের হওয়ার পর তাঁর খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। দুই দিনেও তাঁর সন্ধান না পাওয়ায় বুধবার (১৮ নভেম্বর) বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাঈনুল হাসান। পরে পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা থেকে তাঁর সন্ধান পাওয়া যায়।



ফেসবুক কর্নার