November 20, 2026, 3:31 pm
শিরোনাম :
দীর্ঘ বিরতি কাটিয়ে ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক বিলিয়নেরা’ গানে মাতাতে ২৭ নভেম্বর ঢাকায় আসছেন ওটিলিয়া স্যান্ডপেপার বিতর্কে নীরব স্মিথ, গণমাধ্যম এড়িয়ে অনুশীলন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, হৃদয়কে ৪০ শতাংশ জরিমানা খাজাকে ‘বড় বিশ্বাসঘাতক’ বললেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার পটিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় ‘অন্যায্য’ বলছে মিয়ানমার ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৮ ও ক্ষতিগ্রস্ত সেতু-রেলপথ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

অভয়নগর প্রতিবেদক

 

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না ভারত। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী নয়াদিল্লি। শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সাম্প্রতিক কিছু মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয়ে ভারত কোনো মন্তব্য করতে চায় না। দুই দেশের অভিন্ন ইতিহাস, ত্যাগ ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠেছে উল্লেখ করে তিনি এ সম্পর্ক বজায় রাখার আগ্রহ প্রকাশ করেন।

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংসতার পেছনে দিল্লিতে অবস্থানরত রাজনৈতিক ব্যক্তিদের ইন্ধন রয়েছে বলে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে তার কোনো মন্তব্য নেই। শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশ সরকারের অনুরোধের বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য নেই। আগের প্রেস ব্রিফিংয়ে দেওয়া বক্তব্য পর্যালোচনার পরামর্শ দেন ভারতের মুখপাত্র।

ব্রিফিংয়ে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়েও প্রশ্ন করা হয়। আগামী ১২ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন কিংবা দুই দেশের আলোচনার অগ্রগতি সম্পর্কে জয়সওয়াল নতুন কোনো তথ্য জানাননি। তিনি বলেন, গঙ্গাসহ আন্তসীমান্ত নদীর পানিসংক্রান্ত বিষয় আলোচনার জন্য ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত কাঠামো। এ বিষয়ে আগের ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যের বাইরে নতুন কিছু বলার নেই বলেও জানান তিনি।



ফেসবুক কর্নার