November 20, 2026, 3:37 pm
শিরোনাম :
বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা দীর্ঘ বিরতি কাটিয়ে ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক বিলিয়নেরা’ গানে মাতাতে ২৭ নভেম্বর ঢাকায় আসছেন ওটিলিয়া স্যান্ডপেপার বিতর্কে নীরব স্মিথ, গণমাধ্যম এড়িয়ে অনুশীলন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, হৃদয়কে ৪০ শতাংশ জরিমানা খাজাকে ‘বড় বিশ্বাসঘাতক’ বললেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার পটিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় ‘অন্যায্য’ বলছে মিয়ানমার ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের

অভয়নগর প্রতিবেদক

 

ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী ক্রিমিয়া সেতুতে চার দিনে তিনবার হামলা করেছে ইউক্রেনের সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তৃতীয় দফা হামলার পর কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিতে বুধবার চীনের শেনঝেনে সফরে যান তিনি। পরদিন স্থানীয় সময় ভোরে সেতুটিতে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এতে রেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে সেতু রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কেউ হতাহত হয়নি এবং বিকেলের মধ্যেই রেল চলাচল স্বাভাবিক হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের পর সাংবাদিকদের পুতিন জানান, সম্প্রতি রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলকে ইউক্রেনের সঙ্গে সমুদ্রপথ ও জ্বালানি খাতে যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনার নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে ক্রিমিয়া সেতুতে হামলার পর আর কোনো আলোচনা করতে চান না বলে মন্তব্য করেন পুতিন। তিনি বলেন, হামলার জবাব দেওয়া হবে এবং কিয়েভের এই হামলার চেয়ে রাশিয়ার প্রতিশোধ অনেক বেশি যন্ত্রণাদায়ক হবে। সেতুটির সড়ক অংশে গুরুতর ক্ষতি হয়েছে স্বীকার করলেও তা মেরামত কিংবা প্রয়োজনে পুনর্নির্মাণের আশ্বাস দেন তিনি।

১৯ কিলোমিটার দীর্ঘ ক্রিমিয়া সেতু ২০১৮ সালে পুতিন উদ্বোধন করেন। কার্চ প্রণালীর ওপর নির্মিত সেতুটি ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখল করা ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে যুক্ত করেছে। এটি রাশিয়ার গুরুত্বপূর্ণ প্রকল্প ও রাজনৈতিক প্রতীক হিসেবে বিবেচিত। পুতিনের দাবি, সেতুটি সম্পূর্ণ বেসামরিক কাজে ব্যবহৃত হয় এবং সেখানে সামরিক সরঞ্জাম, গোলাবারুদ কিংবা জ্বালানি পরিবহন করা হয় না। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাগুলোকে ইউক্রেনের অবকাঠামোর ওপর রাশিয়ার আক্রমণের পাল্টা জবাব হিসেবে উল্লেখ করেছেন।



ফেসবুক কর্নার