November 20, 2026, 3:37 pm
শিরোনাম :
বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা দীর্ঘ বিরতি কাটিয়ে ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক বিলিয়নেরা’ গানে মাতাতে ২৭ নভেম্বর ঢাকায় আসছেন ওটিলিয়া স্যান্ডপেপার বিতর্কে নীরব স্মিথ, গণমাধ্যম এড়িয়ে অনুশীলন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, হৃদয়কে ৪০ শতাংশ জরিমানা খাজাকে ‘বড় বিশ্বাসঘাতক’ বললেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার পটিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় ‘অন্যায্য’ বলছে মিয়ানমার ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় ‘অন্যায্য’ বলছে মিয়ানমার

অভয়নগর প্রতিবেদক

 

২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানকে গণহত্যামূলক উল্লেখ করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ‘ন্যায়সঙ্গত নয়’ বলে মন্তব্য করেছে মিয়ানমার। গত ১৯ নভেম্বর আইসিজের প্রেসিডেন্ট ও বিচারক ইউজি ইসাসাওয়া রায় ঘোষণার পর এ প্রতিক্রিয়া জানায় দেশটি। এএফপির পক্ষ থেকে রাজধানী নেইপিদোতে মিয়ানমারের প্রেসিডেন্টের দপ্তরে যোগাযোগ করা হলে মুখপাত্র খাইং খাইং সোয়ে রায়কে অন্যায্য বলে মন্তব্য করেন। তিনি বলেন, ১৫ বিচারকের সবাই সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না এবং রায়টি ৯-৬ ভোটে গৃহীত হয়েছে। তাই এটি সর্বসম্মত নয় এবং ন্যায়সংগতও নয় বলে দাবি করেন তিনি।

২০১৭ সালের আগস্টের শুরুতে রাখাইনে কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই হামলার দায় স্বীকার করে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মি (আরসা)। এর পর আগস্টের মাঝামাঝি থেকে রোহিঙ্গাদের লক্ষ্য করে সহিংস অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। সেই অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে কক্সবাজারের আশ্রয়শিবিরগুলোতে রোহিঙ্গাদের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় কয়েক লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঘটনায় গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। সেই মামলার রায় গত ১৯ নভেম্বর ঘোষণা করা হয়। রায় ঘোষণার পর মিয়ানমারের পক্ষ থেকে এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হলেও মামলাটি রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার বিচারপ্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।



ফেসবুক কর্নার