November 20, 2026, 3:53 pm

বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

হাবিবুর রহমান নাজমুল, মৌলভীবাজার প্রতিনিধি।

 

 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দুটি সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তাদের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) মধ্যরাতে উপজেলার পাল্লাথল ও লাতু সীমান্ত দিয়ে এ চেষ্টা চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনের চেষ্টার বিষয়টি বিজিবির টহল দলের নজরে আসে। বিজিবির সদস্যরা সীমান্তে অবস্থান নিয়ে বাধা দিলে পুশইনের শিকার ২০ জন শূন্যরেখা থেকে ভারতের প্রায় ২০০ গজ অভ্যন্তরে অবস্থান নেন। এ সময় বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি হয়।

৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানিয়েছেন, বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে পুশইনের চেষ্টা করা হলেও বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে টহল অব্যাহত রেখেছে।



ফেসবুক কর্নার