November 23, 2026, 2:09 pm
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে চোখে পানি দীপিকার! লক্ষ্মীপুর ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি, রিমান্ডে নব্য জেএমবি সদস্য ‘বোমারু মামুনের’ পরিচয় ফাঁস ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম বেনাপোল সীমান্তে রাতভর বিজিবির কড়া নজরদারি, লাশবাহী গাড়ি তল্লাশির দাবি বিএনপির গাজীপুরে আবারও  শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা তারেক রহমান গর্তে পড়েছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী সুন্দরবন রক্ষায় শ্যামনগরে জনসচেতনতামূলক র‍্যালি ল্যান্ডফোনে লুকিয়ে কথা বলা আর প্রেমের মজাই আলাদা: কোয়েল মল্লিক

লক্ষ্মীপুর ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি, রিমান্ডে নব্য জেএমবি সদস্য ‘বোমারু মামুনের’ পরিচয় ফাঁস

Reporter Name

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্থানীয় লোকজনের হাতে আটক নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’-এর প্রকৃত পরিচয় পাঁচ দিনের রিমান্ডে বেরিয়ে এসেছে। পুলিশ তাঁকে নব্য জেএমবির সদস্য বলে জানিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করেন। পালানোর চেষ্টায় তিনি একটি ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে দেন। আটকের পর তিনি নিজেকে ভোলা সদরের সাইফুল ইসলাম সুজন বলে পরিচয় দেন। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয় এবং ১৭ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, মামুনের ভাড়া বাসার উঠানের মাটির নিচের গর্ত থেকে ১১টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়, যা ১২ নভেম্বর ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল নিষ্ক্রিয় করে। বিস্ফোরক আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলার তথ্য পাওয়া গেছে। তাঁকে পুলিশের স্পেশাল রেসপন্স টেররিজম ইউনিটের (এসআরইউ) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় দুই মাস আগে পরিচয় গোপন করে এক নারী ও এক পুরুষের সঙ্গে তিনি ওই বাসা ভাড়া নেন। বাড়ির মালিককে তাঁরা জানিয়েছিলেন, চর এলাকায় পোলট্রি খামার করবেন।

পুলিশ জানায়, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে মামুন গ্রেপ্তার হন। ঢাকার একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তখন তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি জামিনে মুক্তি পান। তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে বোমা তৈরি ও বিস্ফোরণের ঘটনায় তাঁর ও সহযোগী মোহাম্মদ আরিফ ওরফে ইমরানের সংশ্লিষ্টতার তথ্য মিলেছে। পাঁচ দিনের রিমান্ড শেষে গত শনিবার তাঁকে আদালতে হাজির করা হলেও তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।



ফেসবুক কর্নার