November 23, 2026, 2:08 pm
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে চোখে পানি দীপিকার! লক্ষ্মীপুর ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি, রিমান্ডে নব্য জেএমবি সদস্য ‘বোমারু মামুনের’ পরিচয় ফাঁস ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম বেনাপোল সীমান্তে রাতভর বিজিবির কড়া নজরদারি, লাশবাহী গাড়ি তল্লাশির দাবি বিএনপির গাজীপুরে আবারও  শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা তারেক রহমান গর্তে পড়েছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী সুন্দরবন রক্ষায় শ্যামনগরে জনসচেতনতামূলক র‍্যালি ল্যান্ডফোনে লুকিয়ে কথা বলা আর প্রেমের মজাই আলাদা: কোয়েল মল্লিক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রুহুল আমিন,স্টাফ রিপোর্টার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্ল্যা এলাকা থেকে অজ্ঞাতপরিচয়ের এক নারীর (২৩) মরদেহ উদ্ধার করেছে বাসাইল থানা পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭:৩০ টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের গুল্ল্যা এলাকার ঢাকামুখী সার্ভিস লেনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে বাসাইল থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, গতকালকে সন্ধ্যার পর থেকে আজ সকাল সাতটার পূর্বে যেকোন সময় অন্য জায়গা থেকে লাশটি এখানে ফেলে যেতে পারে। তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়েছে। শরীরের অন্যান্য জায়গায় কিছু কাটা দাগ রয়েছে। তবে পায়ের মধ্যে কিছু ফোস্কা রয়েছে। আমাদের ধারণা অন্য কোন জায়গা থেকে দুষ্কৃতিকারীরা হত্যা করে এখানে ফেলে দিয়েছে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহের এখন পর্যন্ত কোন ঠিকানা পাওয়া যায়নি। নারীর আনুমানিক বয়স ২৩ হবে। যদি লাশের কোন মালিক না পাওয়া যায়, তাহলে আমরা পুলিশ বাদি হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করব।



ফেসবুক কর্নার