November 23, 2026, 11:26 am

ফরিদপুরে স্কুল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ

ইলিয়াছ খাঁন, ফরিদপুর জেলা প্রতিনিধি।

ফরিদপুরের টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় (বৈরাগী স্কুল) পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। রোববার (২২ নভেম্বর) বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ম্যানেজিং কমিটির উদ্যোগে তিনি এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং খোঁজখবর নেন। এ সময় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও উপযোগী শিক্ষার পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।



ফেসবুক কর্নার