November 23, 2026, 10:08 am
শিরোনাম :
এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল মহেশপুরে ১৫ ঘণ্টার ব্যবধানে দুই নারীর মৃত্যু হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন মেলেনি নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার কড়াইল-ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: স্থানীয় সরকারমন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাঁশখালীগে স্কুলে উত্তেজনা, ১০ ঘণ্টা অবরুদ্ধ প্রধান শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ ধরনের খেলাধুলা আয়োজনের নির্দেশ মাউশির নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার সুইমস্যুট পর্বে ভিন্ন সাজে নজর কাড়লেন সামিরা খান মাহি

মহেশপুরে ১৫ ঘণ্টার ব্যবধানে দুই নারীর মৃত্যু

, রেদওয়ানুল ইসলাম রিপন, মহেশপুর (ঝিনাইদহ)

 

 

ঝিনাইদহের মহেশপুরে প্রায় ১৫ ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, দুজনই বিষপান করেছিলেন। তাঁদের একজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে এবং অন্যজনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। পৃথক ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে। পরপর দুই নারীর এমন মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার এসবিকে ইউনিয়নের হাট খালিশপুর গ্রামের তোতা মণ্ডলের মেয়ে মিথিলা খাতুন (১৮) নিজ বাড়িতে বিষপান করেন। পরে তাঁকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হলে বেলা আনুমানিক ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মিথিলার বাবা তোতা মণ্ডল থানায় অপমৃত্যুর লিখিত সংবাদ দিয়েছেন। আবেদনে তিনি পরিবারের কারও বিরুদ্ধে সন্দেহ নেই বলে উল্লেখ করেছেন।

অন্যদিকে, উপজেলার ডাকাতিয়া গ্রামে শনিবার দিবাগত রাতে আতেফা খাতুন (৪৫) নামে আরেক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের ইমান আলীর স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামীর পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন আতেফা। এ নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনিও বিষপান করেছিলেন। পরে তাঁর নাক-মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। চিকিৎসার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আতেফার বাবার বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায়। দুই মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।



ফেসবুক কর্নার