November 23, 2026, 9:56 am
শিরোনাম :
মহেশপুরে ১৫ ঘণ্টার ব্যবধানে দুই নারীর মৃত্যু হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন মেলেনি নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার কড়াইল-ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: স্থানীয় সরকারমন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাঁশখালীগে স্কুলে উত্তেজনা, ১০ ঘণ্টা অবরুদ্ধ প্রধান শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ ধরনের খেলাধুলা আয়োজনের নির্দেশ মাউশির নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার সুইমস্যুট পর্বে ভিন্ন সাজে নজর কাড়লেন সামিরা খান মাহি দেশত্যাগের সময় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন মেলেনি

মোঃ ইসমাইল হোসেন

বৈষম্যবিরোধী আন্দোলনে সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আসামি পক্ষের আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এদিন তার পক্ষে অ্যাডভোকেট সাথী শাহা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেছেন।
এর আগে গত ১৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওইদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. মাহমুদুল হাসান মোড়ল তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তবে তদন্তের স্বার্থে প্রয়োজনে পরবর্তীতে তাকে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে উল্লেখ করা হয়।
গত ১৮ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় অংশ নেন মাদ্রাসা ছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। ওইদিন বিকেল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ছাত্র জনতার ওপর হামলা করে। একপর্যায়ে অজ্ঞাতপরিচয় ২০০-৩০০ জন আসামি যোগসাজশে তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসস্ত্রসহ ধাওয়া করে এলোপাতাড়ি মারপিটসহ উপর্যুপরি গুলিবর্ষণ করতে থাকে। এতে ভুক্তভোগী সাদিকুল ইসলামের পেটে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক রক্তাক্ত জখম হয়।তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।



ফেসবুক কর্নার