কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতার মধ্যে বিদেশী কূটনীতিকদের দেশের পরিস্থিতি তুলে ধরতে যাচ্ছে সরকার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এ ব্রিফিংয়ের জন্য সোমবার ঢাকার সব বিদেশী মিশনপ্রধানের কাছে আমন্ত্রণ পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সোমবার এ তথ্য জানিয়েছেন। তাঁরা জানান, মঙ্গলবার সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ব্রিফিং হবে। ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সপ্তাহ দুয়েক ধরে দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের পাশাপাশি প্রাণহানিও হয়েছে