November 23, 2026, 6:05 pm

দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পর ম্যানহোল সংস্কার

শওকত হোসাইন, বরিশাল সদর প্রতিনিধি
Exif_JPEG_420

 

ঢাকা জেলার আশুলিয়া শিল্পাঞ্চলের ব্যস্ত এলাকা সাভার সেনানিবাস বটতলা এমপি চেকপোস্ট ও শেরআলী মার্কেটসংলগ্ন মৌসুমী সড়ক এবং আদর্শ সড়কে দীর্ঘদিন ধরে ম্যানহোলের ঢাকনা খোলা থাকার বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করে জাতীয় দৈনিক অভয়নগর। এতে চাকরিজীবী, শ্রমিক, শিক্ষার্থীসহ স্থানীয়দের ঝুঁকিপূর্ণ চলাচলের চিত্র তুলে ধরা হয়। সংবাদ প্রকাশের পর অবশেষে সড়ক দুটিতে ম্যানহোল সংস্কারের কাজ শুরু হয়েছে।

দীর্ঘদিন ম্যানহোলের ঢাকনা খোলা থাকায় পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল। বিশেষ করে রাতে এসব খোলা ম্যানহোল বিপজ্জনক হয়ে উঠেছিল। বিষয়টি জনস্বার্থে পত্রিকায় প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এরপর সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত ও যথাযথভাবে সংস্কারকাজ শেষ করে ম্যানহোলগুলো নিরাপদ করা হবে। একই সঙ্গে এলাকার অন্যান্য সড়কের খোলা ও ঝুঁকিপূর্ণ ম্যানহোল চিহ্নিত করে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা। জনদুর্ভোগ নিরসনে সংবাদ প্রকাশের পর এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।



ফেসবুক কর্নার