November 23, 2026, 5:46 pm
শিরোনাম :
দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পর ম্যানহোল সংস্কার গোবিপ্রবি জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ পূজা-অর্চনায় মুখর আলোরকোল, পুণ্যস্নানে শেষ হচ্ছে রাস উৎসব গাংনীতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার  ফটিকছড়িতে কলেজে চালু হলো বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি দেশের পরিস্থিতি জানাতে বিদেশী কূটনীতিকদের ব্রিফ করবে সরকার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধসহ আহত ১৫ নিখোঁজের দুই দিন পর আমগাছ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার টোল আদায় নিয়ে বিরোধে জুলাইযোদ্ধা নিহত, আটক ১ আমতলীতে সংবাদ সম্মেলনে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার বাতেন দেওয়ানের

পূজা-অর্চনায় মুখর আলোরকোল, পুণ্যস্নানে শেষ হচ্ছে রাস উৎসব

অভয়নগর প্রতিদেক

 

সাগরের উত্তাল ঢেউ, টানা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের শঙ্কা উপেক্ষা করে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। রাসপূর্ণিমা উপলক্ষে পূজা-অর্চনা ও পুণ্যস্নানে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থী সেখানে সমবেত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে ট্রলার ও নৌকায় করে তাঁদের আগমন শুরু হয়। বন বিভাগের অনুমোদিত পাস-পারমিট নিয়ে নির্ধারিত নৌপথে তাঁরা আলোরকোলে পৌঁছান। তিন দিনব্যাপী এ আয়োজন আজ ২৪ নভেম্বর পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, এবারের উৎসবে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই স্টেশন থেকে ২৯৯টি ট্রলারে ৬ হাজার ৪২২ জন, ঢাংমারী স্টেশন থেকে ১১১টি ট্রলারে ২ হাজার ৩৭১ জন, পশ্চিম বন বিভাগের নলিয়ান স্টেশন থেকে ১০টি ট্রলারে ১৬৫ জন, বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ৭টি ট্রলারে ২১১ জন এবং কোবাদক স্টেশন থেকে একটি ট্রলারে ২৭ জনকে পাস-পারমিট দেওয়া হয়েছে। বনজ সম্পদ ও বন্য প্রাণীর নিরাপত্তায় পাঁচটি নৌপথ নির্ধারণসহ বিভিন্ন স্থানে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পুণ্যার্থী বিদেষ রঞ্জন মৃধা ও দাকোপের কালিপদ রায় জানান, বৃষ্টি উপেক্ষা করে তাঁরা উৎসবে এসেছেন। নির্বিঘ্নে পুণ্যস্নান শেষে বাড়ি ফিরতে পারলেই তাঁদের যাত্রা সার্থক হবে।

দুবলার চর রাস উৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, তিথি অনুযায়ী শনিবার থেকেই পূজা-অর্চনা শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো পুণ্যার্থী সমবেত হয়েছেন। খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পাস-পারমিট দেওয়া হয়েছে। নির্ধারিত পাঁচটি নৌপথে দিনের বেলায় চলাচল করতে হবে। বন বিভাগের চেকপোস্ট ছাড়া অন্য কোথাও নৌযান নোঙর, আগ্নেয়াস্ত্র ও অবৈধ সামগ্রী বহন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এবং শব্দদূষণ নিষিদ্ধ করা হয়েছে। কয়রা উপজেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদও সুন্দরবনের নদী ও জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিক-পলিথিন নির্দিষ্ট স্থানে সংরক্ষণের আহ্বান জানিয়েছেন।



ফেসবুক কর্নার