November 23, 2026, 4:56 pm
শিরোনাম :
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধসহ আহত ১৫ নিখোঁজের দুই দিন পর আমগাছ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার টোল আদায় নিয়ে বিরোধে জুলাইযোদ্ধা নিহত, আটক ১ আমতলীতে সংবাদ সম্মেলনে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার বাতেন দেওয়ানের মুকসুদপুরে অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর রাঙ্গাবালী বাজারে অভিযান, জরিমানা ২০ হাজার জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ ডাকসু নেতা ও তা’মীরুল মিল্লাতের সাবেক ভিপি মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের

আমতলীতে সংবাদ সম্মেলনে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার বাতেন দেওয়ানের

মোঃ ইমরান ইসলাম, আমতলী (বরগুনা) উপজেলা প্রতিনিধি।

 

 

বরগুনার আমতলী উপজেলার শাখারিয়ায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দুই ব্যক্তিকে আটকের পর নিজের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন আঠারোগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি প্যানেল চেয়ারম্যান মো. বাতেন দেওয়ান। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগগুলোকে মিথ্যা ও পরিকল্পিত অপপ্রচার বলে দাবি করেন। তিনি বলেন, ঘটনার দিন নাশকতা ঠেকাতে ঘটনাস্থলে গিয়েছিলেন, চাঁদাবাজি করতে নয়।

বাতেন দেওয়ানের ভাষ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা অবরোধকে কেন্দ্র করে শাখারিয়া পেট্রোল পাম্প এলাকায় গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাঁর অভিযোগ, এ ঘটনায় ইসহাক আহমেদ বোহা ও রাহাত মুন্নার নেতৃত্বে হামলা চালানো হয়। পরে স্থানীয়রা তাঁদের দুই সহযোগী হুমায়ুন কবির ও রাকিবকে হাতেনাতে আটক করেন। তিনি দাবি করেন, আটক ব্যক্তিরা ঘটনার সত্যতা স্বীকার করে সহযোগী ও অর্থের জোগানদাতাদের নাম জানিয়েছেন। পরে ইউনিয়ন বিএনপির নেতারা তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করেন।

বাতেন দেওয়ান অভিযোগ করেন, ঘটনা ধামাচাপা দিতে একটি পক্ষ তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। নিষিদ্ধ সংগঠনের লোকজন ও নির্বাচনী প্রতিপক্ষ এ অপপ্রচারে জড়িত বলে তিনি দাবি করেন। এতে তাঁর ব্যক্তিগত ভাবমূর্তির পাশাপাশি বিএনপির ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সেদিন নেতাকর্মীরা মাঠে ছিলেন; সেই প্রতিবাদকে চাঁদাবাজি হিসেবে প্রচার করা উদ্দেশ্যমূলক।



ফেসবুক কর্নার