November 23, 2026, 4:39 pm
শিরোনাম :
মুকসুদপুরে অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর রাঙ্গাবালী বাজারে অভিযান, জরিমানা ২০ হাজার জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ ডাকসু নেতা ও তা’মীরুল মিল্লাতের সাবেক ভিপি মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের চুয়াডাঙ্গায় ডিসি ইকো পার্কে নতুন তিন স্থাপনার উদ্বোধন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে চোখে পানি দীপিকার! লক্ষ্মীপুর ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি, রিমান্ডে নব্য জেএমবি সদস্য ‘বোমারু মামুনের’ পরিচয় ফাঁস

সংবাদ প্রকাশের পর রাঙ্গাবালী বাজারে অভিযান, জরিমানা ২০ হাজার

সাব্বির কাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি।

 

 

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানহীন ও অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশের পর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বাহেরচর সদর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্টে পটুয়াখালী বেকারি, রাঙ্গাবালীকে ১০ হাজার টাকা এবং সাদিয়া কসমেটিক্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে উপজেলার বিভিন্ন বাজারে বিএসটিআইয়ের প্রয়োজনীয় অনুমোদন ও মান যাচাই ছাড়াই পণ্য বিক্রির অভিযোগ ওঠে। বিশেষ করে শিশুদের খাবার, বিস্কুট, চিপস, চকলেট ও পানীয়সহ বিভিন্ন পণ্যের মান ও অনুমোদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয়রা।

সংবাদ প্রকাশের পর পণ্যের মান যাচাই, অনিয়ম প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান চালায় উপজেলা প্রশাসন। স্থানীয়দের প্রত্যাশা, বাজারে বিক্রি হওয়া খাদ্যপণ্যের মান যাচাই ও নিয়মিত তদারকি অব্যাহত থাকবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার দাবি জানিয়েছেন সচেতন মহল।



ফেসবুক কর্নার