
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে নড়াইলে লং মার্চ ও শান্তি সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিটি শহরের মালিরবাগ মোড় থেকে শুরু হয়ে কালনা সেতু অভিমুখে যায়। পরে সেখানে শান্তি সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. মনিরুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আয়োজকদের দাবি, এতে হাজার হাজার নেতাকর্মীর সমাগম ঘটে।
লং মার্চে নেতাকর্মীরা মোটরসাইকেল, পিকআপ, বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার নিয়ে কালনা সেতুর দিকে যাত্রা করেন। পরে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।