November 24, 2026, 5:12 am
শিরোনাম :
শিবচরে সাংবাদিক পরিচয়দানকারীর পা ভেঙে দেওয়ার অভিযোগ অপরাধ দমনে সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপারের, উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন মানিকগঞ্জে আলম পীরের স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে জখম, ঢাকায় রেফার যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে ক্ষতিপূরণ নিয়ে বৈষম্যের অভিযোগ, অনিশ্চয়তায় কালীগঞ্জের ১৫০০ পরিবার রংপুর রিজিয়নে ১০ মাসে ২২১ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ৬১৫ বদরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বস্তা রেখে বিতরণের অভিযোগ  ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল রূপপুরে জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক আজ, সরাসরি সম্প্রচার হবে  ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দেশের বিভিন্ন স্থানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত

যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে ক্ষতিপূরণ নিয়ে বৈষম্যের অভিযোগ, অনিশ্চয়তায় কালীগঞ্জের ১৫০০ পরিবার

অভয়নগর প্রতিবেদক

 

যশোর-ঝিনাইদহ ৪৭ কিলোমিটার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ এগিয়ে চলছে। প্রকল্পের আওতায় জমি ও স্থাপনার মালিকেরা ক্ষতিপূরণ পেলেও অনিশ্চয়তায় রয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ অংশের ভাড়াটিয়া দোকান ব্যবসায়ী, শ্রমিক ও কর্মচারীরা। তাঁদের প্রশ্ন, একই প্রকল্পে যশোর অঞ্চলের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতিপূরণ পেলেও তাঁরা কেন বঞ্চিত হচ্ছেন। ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত না হলে প্রায় ১ হাজার ৫০০ পরিবারের জীবিকা সংকটে পড়বে বলে আশঙ্কা করছেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, ২০২২ সালে প্রকল্প-সংশ্লিষ্টরা ব্যবসার বিনিয়োগ, আয়-ব্যয়, কর্মচারীর সংখ্যা ও বেতনের তথ্য সংগ্রহ এবং ভিডিও ধারণ করে ক্ষতিপূরণের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য আন্দোলনের কালীগঞ্জ শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, বছরের পর বছর ভাড়া দোকানে ব্যবসা করে তাঁরা পরিবার চালাচ্ছেন এবং অনেকে ব্যাংক ও সমিতি থেকে ঋণ নিয়েছেন। ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ করা হলে পরিবারগুলো পথে বসবে। যুগ্ম আহ্বায়ক বায়োজিদ বোস্তামী বলেন, তাঁরা যশোরের নজির অনুযায়ী ন্যায্য পাওনা চাইছেন। জানা গেছে, ২০২৫ সালের ১৭ আগস্ট ও ২৩ নভেম্বর জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয় এবং ভূমি অধিগ্রহণ কর্মকর্তার কার্যালয়ে শুনানিতেও অংশ নেন তাঁরা। সর্বশেষ ২০২৬ সালের ১৬ জুলাই ১০ জন ব্যবসায়ী ও শ্রমিক ক্ষতিপূরণ ও পুনর্বাসন চেয়ে আবেদন করেন। আন্দোলনকারীরা উচ্চ আদালতের একটি রায়ের কথাও উল্লেখ করছেন।

গত ২ নভেম্বর কালীগঞ্জ বাসস্ট্যান্ডে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেন তাঁরা। প্রায় দুই ঘণ্টা পর ইউএনও রেজওয়ানা নাহিদের এক মাসের মধ্যে ফলাফল জানানোর আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়। ইউএনও জানান, বিষয়টি তিনি জেলা প্রশাসককে জানিয়েছেন, তবে এখনো কোনো নির্দেশনা পাননি এবং উচ্চ আদালতের রায়ের লিখিত কপিও হাতে পাননি। জেলা প্রশাসক নোমান হাসান বলেন, বিষয়টি প্রকল্প-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত। ব্যবসায়ী ও শ্রমিকদের দাবি, উন্নয়নকাজে তাঁদের আপত্তি নেই, তবে ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করে বৈষম্য নিরসন করতে হবে।



ফেসবুক কর্নার