November 24, 2026, 5:12 am
শিরোনাম :
শিবচরে সাংবাদিক পরিচয়দানকারীর পা ভেঙে দেওয়ার অভিযোগ অপরাধ দমনে সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপারের, উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন মানিকগঞ্জে আলম পীরের স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে জখম, ঢাকায় রেফার যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে ক্ষতিপূরণ নিয়ে বৈষম্যের অভিযোগ, অনিশ্চয়তায় কালীগঞ্জের ১৫০০ পরিবার রংপুর রিজিয়নে ১০ মাসে ২২১ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ৬১৫ বদরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বস্তা রেখে বিতরণের অভিযোগ  ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল রূপপুরে জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক আজ, সরাসরি সম্প্রচার হবে  ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দেশের বিভিন্ন স্থানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত

মানিকগঞ্জে আলম পীরের স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে জখম, ঢাকায় রেফার

শাহ আলম, মানিকগঞ্জ ব্যুরো।

 

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরি এলাকায় দোকান থেকে বাড়ি ফেরার পথে আলম পীরের স্ত্রীর ওপর ধারালো দা দিয়ে হামলার অভিযোগ উঠেছে সাগর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। আলম পীরের অভিযোগ, একই এলাকার বুইদা ওরফে বদর উদ্দীনের ছেলে সাগর তাঁর স্ত্রীকে হত্যার চেষ্টায় কুপিয়ে জখম করেছেন। তাঁর দাবি, হামলায় স্ত্রীর এক হাত এমনভাবে জখম হয়েছে যে সেটি কেবল চামড়া ও সংযুক্ত অংশের সঙ্গে ঝুলে আছে।

আলম পীর আরও জানান, এর আগেও সাগর তাঁর ওপর হামলা চালিয়েছিলেন। বারবার কেন তাঁর ও পরিবারের সদস্যদের ওপর হামলা হচ্ছে, তা নিয়ে তাঁরা চরম আতঙ্কে রয়েছেন। হামলার পর আহত নারীকে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ঘটনাস্থলে উপস্থিত মানিকগঞ্জ সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ আলম জানান, ভুক্তভোগী চিকিৎসাধীন এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। অভিযুক্ত সাগরের বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার