November 24, 2026, 5:19 pm
শিরোনাম :
সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ পুরোনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুনের জন্মও হবে না: মামুনুল হক বাইশারীতে ১২৪ লিটার চোলাই মদ সহ ৪ জন আসামীর গ্রেফতার  আমতলীতে যুবদল নেতা হত্যার ৮ বছর, খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মায়ের! বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড  খুলনায় পুলিশের আশ্বাসে খুললো রেস্টুরেন্ট, এরপরই গুলি সালথায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে চুরি ও ভাংচুরের অভিযোগ

সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা

মুহাম্মদ সানাউল্লাহ সাকিব, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

 

মানিকগঞ্জের সিংগাইরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এম এম ব্রিকস নামের একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমীন কবির।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মানিকদহ এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় মাটি ও বালু ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা অনুযায়ী এম এম ব্রিকসকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমীন কবির বলেন, কৃষিজমি রক্ষা ও জনস্বার্থে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার