November 24, 2026, 4:57 pm
শিরোনাম :
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ পুরোনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুনের জন্মও হবে না: মামুনুল হক বাইশারীতে ১২৪ লিটার চোলাই মদ সহ ৪ জন আসামীর গ্রেফতার  আমতলীতে যুবদল নেতা হত্যার ৮ বছর, খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মায়ের! বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড  খুলনায় পুলিশের আশ্বাসে খুললো রেস্টুরেন্ট, এরপরই গুলি সালথায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে চুরি ও ভাংচুরের অভিযোগ লালমনিরহাটে স্বামী জীবিত, তবুও স্ত্রীদের নামে বিধবা ভাতা! সরকারি ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ দীর্ঘ ১৮ বছর জেলখাটার পর  প্যারোলে মুক্তি  বাদল ফরাজি চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা সার জব্দ

পুরোনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুনের জন্মও হবে না: মামুনুল হক

মোঃ ইসমাইল হোসেন

 

 

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, পুরোনো ফ্যাসিবাদ বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না এবং নতুন কোনো ফ্যাসিবাদের জন্মও হবে না। জুলাই বিপ্লবের লক্ষ্য বাংলাদেশ থেকে চিরতরে ফ্যাসিবাদ উৎখাত করা—এটাই বিপ্লবের অংশীজনদের অভিন্ন প্রত্যয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়েছে। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখান থেকে বাংলাদেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি জুলাই-আগস্ট, শাপলা চত্বর ও পিলখানাসহ গত ১৫ বছরের সব হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম সফল না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হক, মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজি। তাঁরা ফ্যাসিবাদবিরোধী ঐক্য, হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। সমাবেশে কেন্দ্র ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটেঙ্গেল মোড়ে গিয়ে দোয়ার মাধ্যমে শেষ হয়।



ফেসবুক কর্নার