November 24, 2026, 9:34 am
শিরোনাম :
দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ অভয়নগরে ফেসবুকে উস্কানিমূলক পোস্টের অভিযোগে নিষিদ্ধ আ’লীগের কর্মী আটক শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ঘিওরে বাথরুমের কাছ থেকে পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার সাতক্ষীরায় ১০ টাকায় অপরাজিতা ফুলের চা, ব্যতিক্রমী উদ্যোগে নজর কেড়েছেন  পাঁচ মাস পর হালুয়াঘাটের দুই স্থলবন্দরে কয়লা আমদানি শুরু ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার ছেলেসহ তিনজন গ্রেপ্তার হাবিবুল্লাহ বাহার কলেজে শিক্ষকদের পদোন্নতি নিয়ে বিতর্ক, অভিনেতা সোহেল খান আর নেই ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স

দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

মোঃ ইসমাইল হোসেন

দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো কূটনৈতিক মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত কাউকে কোনো পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানান তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাইবার নিরাপত্তা সংশোধনী আইন নিয়ে আইনমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে শামা ওবায়েদ এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। আসামি হিসেবে তার জন্য বিমান বা অন্য কোনো কিছু পাঠানোর সুযোগ নেই।
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শামা ওবায়েদ জানিয়েছিলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেই তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে



ফেসবুক কর্নার