November 24, 2026, 6:15 am
শিরোনাম :
পাঁচ মাস পর হালুয়াঘাটের দুই স্থলবন্দরে কয়লা আমদানি শুরু ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার ছেলেসহ তিনজন গ্রেপ্তার হাবিবুল্লাহ বাহার কলেজে শিক্ষকদের পদোন্নতি নিয়ে বিতর্ক, অভিনেতা সোহেল খান আর নেই ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন ঘর পেলেন বিধবা শিবচরে সাংবাদিক পরিচয়দানকারীর পা ভেঙে দেওয়ার অভিযোগ অপরাধ দমনে সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপারের, উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন মানিকগঞ্জে আলম পীরের স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে জখম, ঢাকায় রেফার যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে ক্ষতিপূরণ নিয়ে বৈষম্যের অভিযোগ, অনিশ্চয়তায় কালীগঞ্জের ১৫০০ পরিবার

পাঁচ মাস পর হালুয়াঘাটের দুই স্থলবন্দরে কয়লা আমদানি শুরু

মোস্তফা কামাল জয়, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি।

 

দীর্ঘ প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের গোবরাকুড়া ও কড়ইতলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পুনরায় কয়লা আমদানি শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে বন্দর দুটিতে আমদানি কার্যক্রম চালু হয়। এর আগে গত ২৭ জুন থেকে আমদানি বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছিলেন ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্ট পেশাজীবীরা। কার্যক্রম শুরুর সময় কড়ইতলি-গোবরাকুড়া স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান, আমদানি-রপ্তানিকারক উন্নয়ন সমবায় সমিতির সদস্য, ব্যবসায়ী ও শ্রমিকেরা উপস্থিত ছিলেন।

বন্দর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে এ দুই স্থলবন্দর দিয়ে প্রায় ৩৮ হাজার টন কয়লা আমদানি হয়েছিল, যা থেকে সরকার প্রায় দেড় কোটি টাকা রাজস্ব পায়। ব্যবসায়ী সামসুল আলম সামস বলেন, আগে প্রতিদিন কয়লা আমদানি হতো এবং দিন শেষে ৪০০ থেকে ৫০০ গাড়ি কয়লা পাওয়া যেত, কিন্তু ২০১৫ সাল থেকে আমদানি অনিয়মিত হয়ে পড়েছে। নিয়মিত আমদানি চালু থাকলে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারও লাভবান হবে বলে তিনি মন্তব্য করেন। আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু জানান, ৭০ জন ব্যবসায়ীর মধ্যে আপাতত দুই-তিনজন কয়লা পেয়েছেন। বন্দরশ্রমিক রেফাজ উদ্দিন বলেন, কাজ বন্ধ থাকলে সংসার চালাতে কষ্ট হয়, তাই কাজ শুরু হওয়ায় তাঁরা আনন্দিত।

ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান বলেন, এ দুই স্থলবন্দর দিয়ে ২৫ ধরনের পণ্য আমদানির সুযোগ থাকলেও বাস্তবে আসছে মাত্র কয়লা, এতে বন্দর ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সব সময় বন্দর সচল থাকলে সরকার রাজস্ব পাবে এবং ব্যবসায়ী-শ্রমিকসহ সবাই উপকৃত হবেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়মিত আমদানি অব্যাহত থাকলে স্থানীয় অর্থনীতি চাঙা হবে, কর্মসংস্থান বাড়বে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।



ফেসবুক কর্নার