November 24, 2026, 5:24 am
শিরোনাম :
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন ঘর পেলেন বিধবা শিবচরে সাংবাদিক পরিচয়দানকারীর পা ভেঙে দেওয়ার অভিযোগ অপরাধ দমনে সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপারের, উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন মানিকগঞ্জে আলম পীরের স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে জখম, ঢাকায় রেফার যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে ক্ষতিপূরণ নিয়ে বৈষম্যের অভিযোগ, অনিশ্চয়তায় কালীগঞ্জের ১৫০০ পরিবার রংপুর রিজিয়নে ১০ মাসে ২২১ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ৬১৫ বদরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বস্তা রেখে বিতরণের অভিযোগ  ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল রূপপুরে জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক আজ, সরাসরি সম্প্রচার হবে 

ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন ঘর পেলেন বিধবা

সোলায়মান বিশেষ প্রতিনিধি

বৃষ্টি হলেই ঘরের চাল দিয়ে পানি পড়ত। পলিথিনের বেড়া আর জরাজীর্ণ ছাউনির নিচে নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে দিন কাটত অসহায় বিধবা মোসাম্মৎ আয়শা বেগমের। অবশেষে সেই দুর্ভোগের দিন শেষ হয়েছে। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বেলুটিয়া গ্রামের এই নারী পেয়েছেন নতুন একটি নিরাপদ আশ্রয়। উপজেলা প্রশাসন, ধনবাড়ীর উদ্যোগে নির্মিত পাকা মেঝে ও নতুন টিনের ছাউনিযুক্ত ঘরে এখন তাঁর নতুন ঠিকানা।
দীর্ঘদিনের কষ্টের কথা বিবেচনা করে আয়শা বেগমের পাশে দাঁড়ায় উপজেলা প্রশাসন। তবে এই ঘর নির্মাণ শুধু প্রশাসনের একক উদ্যোগে নয়, বরং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মিলিত সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে।
ঘর নির্মাণে মাননীয় মন্ত্রীর তহবিল থেকে অনুদান, উপজেলা সমাজসেবা কার্যালয় ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের সহযোগিতা পাওয়া যায়। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরা খুঁটি দিয়ে সহায়তা করেন। উপজেলা প্রশাসনের সহকর্মীদের ব্যক্তিগত অনুদান এবং স্থানীয় মানুষের শ্রম ও আর্থিক সহযোগিতায় গড়ে ওঠে আয়শা বেগমের নতুন ঘর।
নতুন ঘরে ওঠা উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী। দোয়া শেষে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি নিজে আয়শা বেগমকে সঙ্গে নিয়ে নতুন ঘরে প্রবেশ করেন।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণই প্রশাসনের মূল শক্তি। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব, প্রয়োজনীয় সেবা ও তথ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং অসহায় মানুষের জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।
এদিকে, উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একজন অসহায় বিধবার জন্য নিরাপদ বসবাসের ব্যবস্থা করে দেওয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
দীর্ঘদিনের অনিশ্চয়তা পেরিয়ে নতুন ঘরে ঠাঁই পাওয়া আয়শা বেগমের জন্য এটি শুধু একটি ঘর নয়, বরং নতুন করে স্বস্তিতে বেঁচে থাকার আশ্রয়। তাঁর জীবনের আগামী দিনগুলো নিরাপদ, সুন্দর ও শান্তিময় হোক, এমন প্রত্যাশা সবার।



ফেসবুক কর্নার