November 24, 2026, 1:12 pm
শিরোনাম :
ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ দৌলতপুরে রবি প্রণোদনায় ৫ হাজার ২৭০ কৃষক পাবেন বিনামূল্যে বীজ ও সার ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার দিরাইয়ে নামজারির আশ্বাসে অর্থ নেওয়ার অভিযোগে ভূমি অফিসের গাড়িচালক লামায় অবৈধ বালুর সাত পয়েন্টে অভিযান ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান গোলাম পরওয়ারের দীঘিনালার নতুন ইউএনও হিসেবে পদায়ন পেলেন বাঁশখালীর সন্তান সাদাত হোসেন দাখিল পরীক্ষার্থীদের সুখবর দিল মাদ্রাসা শিক্ষাবোর্ড সংযোগ সড়কহীন ১৮ কোটি টাকার দুই সেতুতে শুকানো হচ্ছে ফসল আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত দুই জুমচাষীর পাশে সেনাবাহিনী

ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ

মোঃ ইসমাইল হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা শুনছি যে সীমান্তের ওপার থেকে একদিন বিমান চাওয়া হয়, আরেকদিন গাড়ি চাওয়া হয়, আরেকদিন খাতা চাওয়া হয়—অনেক কিছু চাওয়া হচ্ছে। আমরা দেখেছি, পলাতক স্বৈরাচার শেখ হাসিনা যখন দেশে ছিলেন তখন বলতেন, ‘ভারতকে যা দিয়েছি সারাজীবন মনে রাখবে’। কিন্তু ভারত এখন তাকে একটা বিমান পর্যন্ত দিচ্ছে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল র‍্যালি পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, মাঝখানে আমরা শুনেছি বেলারুশসহ বিভিন্ন দেশে তাকে পাঠানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এই ঝামেলা কেউ মাথায় নিতে চাচ্ছে না। আবার পাসপোর্ট নেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে কোথাও যাওয়া যায়, কিন্তু সেটাও হচ্ছে না। উপায় না পেয়ে তারা এখন বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। কিন্তু আমাদের জায়গা থেকে স্পষ্ট অবস্থান হচ্ছে, ভারতকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে এবং তার যেই বিচারের রায় হয়েছে, সেই রায় অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, দেশে-বিদেশে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও ক্রস-বর্ডার টেররিজমে সরাসরি ইন্ধন দিচ্ছে ভারত।
৫ আগস্টেই আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বলা হচ্ছে তা কেবলই মিডিয়া স্টান্টবাজি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসিনা মেহমান নাকি যে তার জন্য বিমান পাঠাতে হবে? তিনি সারাজীবন বলতেন, ‘আমরা পালিয়ে যাব না’। পালিয়ে যাব না বলে পালিয়ে গেছে। এখন আসি আসি বলেও আসবে না। আমরা তো চাই উনি ফেরত আসুক। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে



ফেসবুক কর্নার