November 24, 2026, 1:12 pm
শিরোনাম :
ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ দৌলতপুরে রবি প্রণোদনায় ৫ হাজার ২৭০ কৃষক পাবেন বিনামূল্যে বীজ ও সার ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার দিরাইয়ে নামজারির আশ্বাসে অর্থ নেওয়ার অভিযোগে ভূমি অফিসের গাড়িচালক লামায় অবৈধ বালুর সাত পয়েন্টে অভিযান ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান গোলাম পরওয়ারের দীঘিনালার নতুন ইউএনও হিসেবে পদায়ন পেলেন বাঁশখালীর সন্তান সাদাত হোসেন দাখিল পরীক্ষার্থীদের সুখবর দিল মাদ্রাসা শিক্ষাবোর্ড সংযোগ সড়কহীন ১৮ কোটি টাকার দুই সেতুতে শুকানো হচ্ছে ফসল আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত দুই জুমচাষীর পাশে সেনাবাহিনী

দৌলতপুরে রবি প্রণোদনায় ৫ হাজার ২৭০ কৃষক পাবেন বিনামূল্যে বীজ ও সার

তানভীর আজাদ, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া।

 

কুষ্টিয়ার দৌলতপুরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫ হাজার ২৭০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ সরওয়ার। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি শামীম রেজা মোল্লা, সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলী আহমেদ, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক সংগঠনের নেতা ও গণমাধ্যমকর্মীরা।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, সরিষা, চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হরের আবাদ ও উৎপাদন বাড়াতে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। এর আওতায় সরিষা চাষে ৪ হাজার ৩৭০ জন, চিনাবাদামে ৩১০ জন, মসুরে ৪৭০ জন, খেসারিতে ৫০ জন এবং অড়হরে ৭০ জন কৃষক সুবিধা পাবেন। সরিষা চাষিরা পাবেন ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। চিনাবাদাম চাষিরা ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি এবং মসুর চাষিরা ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি পাবেন।

খেসারি চাষে প্রত্যেক কৃষককে ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি এবং অড়হর চাষে ২ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগে কৃষকেরা রবি মৌসুমে ফসল আবাদে উৎসাহিত হবেন, উৎপাদন ব্যয় কমবে, অনাবাদি জমি চাষের আওতায় আসবে এবং সরিষা, ডাল ও তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়বে।



ফেসবুক কর্নার