November 24, 2026, 12:56 pm
শিরোনাম :
ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার দিরাইয়ে নামজারির আশ্বাসে অর্থ নেওয়ার অভিযোগে ভূমি অফিসের গাড়িচালক লামায় অবৈধ বালুর সাত পয়েন্টে অভিযান ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান গোলাম পরওয়ারের দীঘিনালার নতুন ইউএনও হিসেবে পদায়ন পেলেন বাঁশখালীর সন্তান সাদাত হোসেন দাখিল পরীক্ষার্থীদের সুখবর দিল মাদ্রাসা শিক্ষাবোর্ড সংযোগ সড়কহীন ১৮ কোটি টাকার দুই সেতুতে শুকানো হচ্ছে ফসল আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত দুই জুমচাষীর পাশে সেনাবাহিনী হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে মশার যন্ত্রণায় অতিষ্ঠ সিলেটবাসী, মশারি টানিয়ে প্রতিবাদ

দিরাইয়ে নামজারির আশ্বাসে অর্থ নেওয়ার অভিযোগে ভূমি অফিসের গাড়িচালক

ইমরান আহমদ, দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি।

 

সুনামগঞ্জের দিরাই উপজেলা ভূমি অফিসের গাড়িচালক বিপ্লব বর্মনের বিরুদ্ধে নামজারি করে দেওয়ার আশ্বাসে দুজনের কাছ থেকে ১৫ হাজার ৮০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। প্রায় তিন বছর পেরিয়ে গেলেও নামজারি হয়নি, টাকা ও কাগজপত্রও ফেরত মেলেনি। এ ঘটনায় গত ৮ নভেম্বর ২০২৬ ভুক্তভোগী হুমায়ূন কবির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগ অনুযায়ী, জগদল ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের তারেক মাহমুদ ও হুমায়ূন কবির ২০২৩ সালে পৃথক দুটি জমির নামজারির জন্য ভূমি অফিসে যান। তাঁদের দাবি, বিপ্লব বর্মন ভূমি কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠতার পরিচয় দিয়ে ১৫ দিনের মধ্যে কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং ছোট ভাই বিজয় বর্মনের দোকানে নিয়ে অনলাইনে আবেদনের ব্যবস্থা করেন। সেখানে নগদে মোট ১৫ হাজার ৮০০ টাকা নেওয়া হয়। হুমায়ূন কবির জানান, তিনি ৪ হাজার ও তারেক মাহমুদ ১১ হাজার ৮০০ টাকা দিয়েছেন। এরপর বারবার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি, তিনি সময়ক্ষেপণ করেছেন।

অভিযোগের বিষয়ে বিপ্লব বর্মন টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, তিনি ১৫ হাজার টাকা নিয়েছেন, তবে ছোট ভাই বিজয় টাকা ও দোকান বিক্রি করে চলে গেছেন এবং টাকা তাঁকে দেননি; তবু নামজারি করে দেবেন বলে তিনি জানান। ইউএনও সঞ্জীব সরকার বলেন, অভিযোগপত্র পাওয়া গেছে এবং তদন্তসাপেক্ষে বিষয়টি দেখা হবে। ভুক্তভোগীরা টাকা ও কাগজপত্র ফেরতের ব্যবস্থার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার