November 24, 2026, 11:26 am
শিরোনাম :
হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে মশার যন্ত্রণায় অতিষ্ঠ সিলেটবাসী, মশারি টানিয়ে প্রতিবাদ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের মাহি, গ্র্যান্ড ফিনালে আজ রাতে ঝিকরগাছায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: ডিএনএ পরীক্ষায় ইমাম আব্দুর রহমানের পিতৃত্ব প্রমাণ প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় হাজীগঞ্জের যুবক মেহেদীর মৃত্যু ভাগ্যিস শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি: ডা. জাহেদ দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ অভয়নগরে ফেসবুকে উস্কানিমূলক পোস্টের অভিযোগে নিষিদ্ধ আ’লীগের কর্মী আটক

মশার যন্ত্রণায় অতিষ্ঠ সিলেটবাসী, মশারি টানিয়ে প্রতিবাদ

খন্দকার সামিন ওয়াসী, সিলেট মহানগর প্রতিনিধি।

 

মশার উপদ্রবে অতিষ্ঠ সিলেট নগরবাসী। মশা নিধনে সিলেট সিটি করপোরেশনের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে মশারি টানিয়ে প্রতীকী শোভাযাত্রা করেছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১২টা ১০ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রাটি শুরু হয়। মশারি টানিয়ে অংশগ্রহণকারীরা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিটি করপোরেশন কার্যালয়ে গিয়ে কর্মসূচি শেষ করেন।

শোভাযাত্রা থেকে সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডে মশা নিধনে কার্যকর ও নিয়মিত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। আয়োজকদের বক্তব্য, মাঝেমধ্যে ওষুধ ছিটিয়ে মশার উপদ্রব নিয়ন্ত্রণ সম্ভব নয়; প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ ও নিয়মিত তদারকি। প্রতিটি ওয়ার্ডে মশার প্রজননস্থল চিহ্নিত করা, ড্রেন-নালা ও জলাবদ্ধ স্থান পরিষ্কার রাখা এবং কার্যকর মশক নিধন অভিযান পরিচালনার দাবি জানান তাঁরা।

সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে এ ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকরা বলেন, নগরবাসী নিয়মিত কর ও বিভিন্ন নাগরিক সেবার ব্যয় বহন করলেও মশার উপদ্রব থেকে মুক্তি পাচ্ছেন না। তাই সিটি করপোরেশনকে দায়িত্বশীল ভূমিকা পালন, মশা নিধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং ৪২টি ওয়ার্ডে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

Reload response



ফেসবুক কর্নার