November 24, 2026, 10:40 am
শিরোনাম :
ঝিকরগাছায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: ডিএনএ পরীক্ষায় ইমাম আব্দুর রহমানের পিতৃত্ব প্রমাণ প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় হাজীগঞ্জের যুবক মেহেদীর মৃত্যু ভাগ্যিস শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি: ডা. জাহেদ দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ অভয়নগরে ফেসবুকে উস্কানিমূলক পোস্টের অভিযোগে নিষিদ্ধ আ’লীগের কর্মী আটক শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ঘিওরে বাথরুমের কাছ থেকে পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার সাতক্ষীরায় ১০ টাকায় অপরাজিতা ফুলের চা, ব্যতিক্রমী উদ্যোগে নজর কেড়েছেন  পাঁচ মাস পর হালুয়াঘাটের দুই স্থলবন্দরে কয়লা আমদানি শুরু

মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় হাজীগঞ্জের যুবক মেহেদীর মৃত্যু

শাহজাহান, স্টাফ রিপোর্টার, হাজীগঞ্জ (চাঁদপুর)।

 

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো. মেহেদী হাসান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় শহরের দর্জিঘাট এলাকার পূর্ব পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফজরের নামাজ আদায় করে হাঁটতে বের হয়ে ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর তাঁরা সেখানে লোকজনের জটলা দেখতে পান। পরে গিয়ে রেললাইনের পাশে মেহেদীকে পড়ে থাকতে দেখেন। তাঁদের ধারণা, ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

ঘটনাস্থলের পাশে মেহেদীর ব্যবহৃত একটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি চাঁদপুর রেলওয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফোন থেকে নম্বর সংগ্রহ করে পরিবারের সদস্যদের খবর দেয়। নিহত মেহেদী একটি বেকারির কর্মচারী ছিলেন। তাঁর বাবার নাম মো. সুমন। তাঁদের গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায়, তবে তিনি শহরের ৭ নম্বর ওয়ার্ডের যমুনা রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পাওয়ামাত্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ সুরতহালের জন্য নেওয়া হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



ফেসবুক কর্নার