November 24, 2026, 10:50 am
শিরোনাম :
ঝিকরগাছায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: ডিএনএ পরীক্ষায় ইমাম আব্দুর রহমানের পিতৃত্ব প্রমাণ প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় হাজীগঞ্জের যুবক মেহেদীর মৃত্যু ভাগ্যিস শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি: ডা. জাহেদ দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ অভয়নগরে ফেসবুকে উস্কানিমূলক পোস্টের অভিযোগে নিষিদ্ধ আ’লীগের কর্মী আটক শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ঘিওরে বাথরুমের কাছ থেকে পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার সাতক্ষীরায় ১০ টাকায় অপরাজিতা ফুলের চা, ব্যতিক্রমী উদ্যোগে নজর কেড়েছেন  পাঁচ মাস পর হালুয়াঘাটের দুই স্থলবন্দরে কয়লা আমদানি শুরু

ঝিকরগাছায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: ডিএনএ পরীক্ষায় ইমাম আব্দুর রহমানের পিতৃত্ব প্রমাণ

স্টাফ রিপোর্টার, ঝিকরগাছা (যশোর)।

 

যশোরের ঝিকরগাছায় বহুমাত্রিক প্রতিবন্ধী এক তরুণীকে (২১) ধর্ষণের পর জন্ম নেওয়া শিশুটির জৈবিক পিতা কারাবন্দী ইমাম ও কবিরাজ মো. আব্দুর রহমান (৬০) বলে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে পিতৃত্বের সম্ভাবনা ৯৯.৯৯৯৯৯৯৯৯ শতাংশ এসেছে। আব্দুর রহমান শিমুলিয়া ইউনিয়নের আজমপুর গ্রামের বাসিন্দা এবং রাজাপুর দক্ষিণ পাড়া নতুন মসজিদের ইমাম। গত ১২ মে ওই তরুণীর মা তাঁর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা (নম্বর ২১) করেন। মামলার পর আত্মগোপনে যাওয়া আব্দুর রহমানকে পুলিশ বরিশালে জামাইয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে কারাগারে আছেন। এর আগে ১৮ মার্চ নাভারণ পল্লী ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তরুণী একটি ছেলেসন্তানের জন্ম দেন।

তরুণীর মায়ের অভিযোগ, প্রতিবেশী আব্দুর রহমান পান খাওয়ানো ও টাকার লোভ দেখিয়ে তাঁর বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী মেয়েকে ঘরে নিয়ে ধর্ষণ করেন। শারীরিক পরিবর্তন দেখে অক্টোবরে চিকিৎসকের কাছে নিলে তরুণীর চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। ঘটনা জানাজানি হলে স্থানীয়ভাবে সালিস হলেও কোনো সমাধান হয়নি; উল্টো গর্ভপাতের চেষ্টা করা হয় বলে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ। তাদের দাবি, একটি মহল অভিযুক্তের পক্ষ নিয়ে চাপ সৃষ্টি ও আপসের তদবির করেছে। অন্যদিকে আব্দুর রহমান অভিযোগ অস্বীকার করেছিলেন এবং তাঁর স্ত্রী ডিএনএ পরীক্ষায় সত্য বেরিয়ে আসবে বলে দাবি করেছিলেন।

আদালতের নির্দেশনা ও তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে নমুনা সংগ্রহ করে ঢাকার মালিবাগে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। ল্যাব কেস নম্বর ২৬-০২৬০০ ও রিপোর্ট নম্বর ১ অনুযায়ী, গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে ডিএনএ পরীক্ষক মো. মহিমিনুল হাসানের স্বাক্ষরিত প্রতিবেদনে আব্দুর রহমানকে শিশুটির জৈবিক পিতা বলে উল্লেখ করা হয়। এ প্রতিবেদনের ভিত্তিতে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা আসামির দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুটির পিতৃপরিচয় নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার