November 24, 2026, 9:42 am
শিরোনাম :
ভাগ্যিস শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি: ডা. জাহেদ দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ অভয়নগরে ফেসবুকে উস্কানিমূলক পোস্টের অভিযোগে নিষিদ্ধ আ’লীগের কর্মী আটক শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ঘিওরে বাথরুমের কাছ থেকে পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার সাতক্ষীরায় ১০ টাকায় অপরাজিতা ফুলের চা, ব্যতিক্রমী উদ্যোগে নজর কেড়েছেন  পাঁচ মাস পর হালুয়াঘাটের দুই স্থলবন্দরে কয়লা আমদানি শুরু ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার ছেলেসহ তিনজন গ্রেপ্তার হাবিবুল্লাহ বাহার কলেজে শিক্ষকদের পদোন্নতি নিয়ে বিতর্ক, অভিনেতা সোহেল খান আর নেই

ভাগ্যিস শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি: ডা. জাহেদ

মোঃ ইসমাইল হোসেন

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসতে চান। ভাগ্যিস তিনি বলছেন না, তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হোক।
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের করে দিল্লি থেকে দেশে ফিরতে চান বলে তাঁর মুখপাত্র রয়টার্সকে জানান। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এ মন্তব্য করেন।মানচিত্র দেখুন
ডা. জাহেদ বলেন, ভারত তাকে ফেরত দিতে চাইলে সিদ্ধান্ত নেওয়া হবে- শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানে আনা হবে, নাকি ভারতের বিমানে।
তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি না, সে আলোচনা ভারতের সঙ্গে হবে। অপরাধীদের সঙ্গে আলোচনা নয়। তাঁর ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা রাজনৈতিক ব্লাফ (ধোঁকা) ছাড়া আর কিছু নয়।রাজনৈতিক সংবাদ
ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চায় উল্লেখ করে ডা. জাহেদ বলেন, শেখ হাসিনাকে কে দিয়ে এসেছেন, সেই দায় সরকারের নয়। এতে কুতর্ক তৈরি হয় বলে মন্তব্য করে তিনি বলেন, ভারতের উচিত তাঁকে প্রত্যর্পণ করা।
শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছে- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সব দায় এই সরকার নেবে না।মানচিত্র দেখুন
৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন এ প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, অপরাধীদের অনুপ্রবেশ হলেই বিচারের আওতায় আনতে সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা পানি চুক্তি নিয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান উপদেষ্টা।
তিনি বলেন, নড়াইলে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে বলে ভারতের মিডিয়া অপতথ্য ছড়াচ্ছে। দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্কে জটিলতা বাড়াতেই এমনটা করা হচ্ছে। এ সময় তিনি নড়াইলের ঘটনা ফৌজদারি অপরাধ, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান



ফেসবুক কর্নার