November 24, 2026, 12:38 pm
শিরোনাম :
লামায় অবৈধ বালুর সাত পয়েন্টে অভিযান ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান গোলাম পরওয়ারের দীঘিনালার নতুন ইউএনও হিসেবে পদায়ন পেলেন বাঁশখালীর সন্তান সাদাত হোসেন দাখিল পরীক্ষার্থীদের সুখবর দিল মাদ্রাসা শিক্ষাবোর্ড সংযোগ সড়কহীন ১৮ কোটি টাকার দুই সেতুতে শুকানো হচ্ছে ফসল আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত দুই জুমচাষীর পাশে সেনাবাহিনী হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে মশার যন্ত্রণায় অতিষ্ঠ সিলেটবাসী, মশারি টানিয়ে প্রতিবাদ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের মাহি, গ্র্যান্ড ফিনালে আজ রাতে

১১ দলীয় ঐক্যের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান গোলাম পরওয়ারের

মোঃ ইসমাইল হোসেন

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বুধবারের বিক্ষোভ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে তিনি ঢাকা মহানগরী বাদে দেশের অন্যান্য মহানগরীর বাসিন্দাদের প্রতি এ আহ্বান জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানানো হবে।
তিনি বলেন, আগামীকাল (বুধবার) ঢাকা মহানগর ছাড়া দেশের অবশিষ্ট মহানগরীতে জামায়াতের পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তা সর্বাত্মকভাবে সফল করতে সংশ্লিষ্ট নগরবাসীর প্রতি জামায়াতের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।



ফেসবুক কর্নার