নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় দণ্ডিত বাদল ফরাজীকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২ টা ১৫ মিনিটে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বাদলকে প্রিজন ভ্যানে করে জেলা কারাগারে আনা হয়।
হত্যা মামলায় দন্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাবন্দি ছিলেন বাদল। তার বাড়ি বাগেরহাটের মোংলা পৌরসভার কুমারখালী এলাকায়। বাদল ফরাজীকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি দিয়েছে সরকার।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পুলিশ পাহারায় তাঁকে বাগেরহাট জেলা কারাগারে নিয়ে আসা হয়। তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।
বাগেরহাট কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল এই প্রতিবেদককে বলেন, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পুলিশ পাহারায় তাঁকে বাগেরহাট জেলা কারাগারে নিয়ে আসা হয়। তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে তাকে তার গ্রামের বাড়ি মোংলাতে আজ না কাল পৌছে দেয়া যাবে তা এখনই বলতে পারছি না।
প্রসঙ্গত, নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় ভুলভাবে জড়িয়ে পড়েছিলেন বাদল ফরাজি। ওই মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালে বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এর পর থেকে বাংলাদেশের কারাগারে বন্দী আছেন