November 24, 2026, 1:40 pm
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা সার জব্দ কাপাসিয়ায় জমি দখলের নতুন কৌশল! পৈত্রিক সম্পত্তিতে একের পর এক কবর দেওয়ার অভিযোগ ফটিকছড়িকে অশান্ত করার অপচেষ্টা সহ্য করা হবে না: এমপি সরোয়ার আলমগীর বেনাপোলে বিএনপি নেতার বাড়ীতে বোমা হামলার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ দৌলতপুরে রবি প্রণোদনায় ৫ হাজার ২৭০ কৃষক পাবেন বিনামূল্যে বীজ ও সার ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার দিরাইয়ে নামজারির আশ্বাসে অর্থ নেওয়ার অভিযোগে ভূমি অফিসের গাড়িচালক লামায় অবৈধ বালুর সাত পয়েন্টে অভিযান ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান গোলাম পরওয়ারের

ফটিকছড়িকে অশান্ত করার অপচেষ্টা সহ্য করা হবে না: এমপি সরোয়ার আলমগীর

এম রায়হান চৌধুরী, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি।

 

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, শান্ত ফটিকছড়িকে অশান্ত করার অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার যৌথ আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মুখ্য উপদেষ্টার বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা কঠোর হাতে দমন করা হবে এবং মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ প্রশাসনের ভয়ের কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনকে সাহস জোগাতে গত সোমবার রাতের ঘটনার অপরাধীদের ধরতে রাত সাড়ে ১১টায় তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন।



ফেসবুক কর্নার