November 25, 2026, 6:13 am
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা হাসিনার ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ মনিরামপুরে ইউপি নির্বাচনের আগাম হাওয়া, সরব সম্ভাব্য প্রার্থীরা নিয়ামতপুরে কাঠের সো-মিলে অগ্নিকাণ্ড, নিঃস্ব মালিক বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মানিক গ্রেপ্তার সিলেটে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে এমপি লুনা সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ আটক ৪ মিস ইউনিভার্স হলেন জেনিফার ব্যারেটো গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

হাসিনার ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

মোঃ ইসমাইল হোসেন

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবেলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিরোধী দল। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী দেশের কথা চিন্তা করেই সংলাপের ডাক দিয়েছেন। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়তে হবে এবং দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় দেশে অস্থিরতা শুরু হয়েছিল।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি এবং তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে দেশের যুব সমাজ তাদের বিতাড়িত করতে বাধ্য হয়েছিল। বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি মন্তব্য করেন, সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে।



ফেসবুক কর্নার