November 24, 2026, 5:51 pm
শিরোনাম :
ফুলতলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতি আবু বাকেরকে হত্যার হুমকি সাতক্ষীরায় অভিযানে দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর হাজীগঞ্জে মাদকাসক্ত যুবকের এক বছরের কারাদণ্ড হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে : বুবলী বাংলাদেশ সশস্ত্র বাহিনী অত্যন্ত সুশৃঙ্খল, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী তারেক রহমান ফেসবুক পোস্ট শেয়ারের অভিযোগে দোয়ারাবাজারে স্কুলশিক্ষক আটক সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়

কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতি আবু বাকেরকে হত্যার হুমকি

অভয়নগর প্রতিদেক

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদারের কুমিল্লার গ্রামের বাড়ির পাশে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকিমূলক চিরকুটসহ একটি বাক্স পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে তার পরিবারের লোকজন বাক্সটি দেখতে পান।
আবু বাকেরের অভিযোগ, তাকে হত্যার হুমকি দেওয়ার উদ্দেশ্যে এসব রেখে যাওয়া হয়েছে। তিনি বলেন, ‘বাড়ির পাশে দাফনের কাপড় রেখে গেছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও বিভিন্ন নিষিদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।’
তিনি বলেন, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া কিংবা হত্যার হুমকি দিয়ে কোনো লাভ হবে না।
এ ঘটনায় বিবৃতিতে জাতীয় ছাত্রশক্তি জানিয়েছে, জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদারের বাড়িতে প্রাণনাশের হুমকিসহ কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়েছে আওয়ামী সন্ত্রাসী লীগ। আওয়ামী ঘাতকদের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে মৃত্যুকে যে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসেছে, কাফনের কাপড় পাঠিয়ে তাদের ভয় দেখানো যায় না।
আবু বাকেরের বড় ভাই আবু বকর সজিব বলেন, সকালে বাড়ির পাশে বাক্সটি দেখতে পাই। পরে বাক্সটি খুলে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাওয়া যায়। পরে বিষয়টি বরুড়া থানার ওসির হোয়াটসঅ্যাপ নম্বরে ছবি ও ভিডিওসহ পাঠানো হয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, বাক্সের ভেতরে থাকা চিরকুটে বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আবু বাকের ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বরুড়া উপজেলা এনসিপি। দলটি ঘটনার নিন্দা ও প্রতিবাদও জানিয়েছে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করতে আসেননি।



ফেসবুক কর্নার