November 24, 2026, 5:43 pm
শিরোনাম :
কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতি আবু বাকেরকে হত্যার হুমকি সাতক্ষীরায় অভিযানে দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর হাজীগঞ্জে মাদকাসক্ত যুবকের এক বছরের কারাদণ্ড হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে : বুবলী বাংলাদেশ সশস্ত্র বাহিনী অত্যন্ত সুশৃঙ্খল, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী তারেক রহমান ফেসবুক পোস্ট শেয়ারের অভিযোগে দোয়ারাবাজারে স্কুলশিক্ষক আটক সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫

হাজীগঞ্জে মাদকাসক্ত যুবকের এক বছরের কারাদণ্ড

সো. শাহজাহান, স্টাফ রিপোর্টার, হাজীগঞ্জ (চাঁদপুর)

 

 

চাঁদপুরের হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আবু সালেহ রিমন (৩০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। অভিযানে সহযোগিতা করে হাজীগঞ্জ থানা পুলিশ। দণ্ডপ্রাপ্ত রিমন ওই এলাকার মো. সাকির হোসেনের ছেলে।

জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় প্রতিবেশী এক ব্যক্তিকে ছুরি দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও মারধরের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সাক্ষ্য-প্রমাণ, অভিযুক্তের স্বীকারোক্তি ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধের দায়ে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন।

রিমনের বাবা জানান, দুবাই ও কাতারে প্রবাসজীবন শেষে দেশে ফেরার পর প্রায় এক বছর ধরে তাঁর ছেলে মাদকাসক্ত হয়ে পড়েন। পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই অশান্তি সৃষ্টি করতেন বলেও তিনি অভিযোগ করেন। স্থানীয়দের দাবি, রিমন দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন বলেন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার