November 24, 2026, 5:51 pm
শিরোনাম :
ফুলতলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতি আবু বাকেরকে হত্যার হুমকি সাতক্ষীরায় অভিযানে দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর হাজীগঞ্জে মাদকাসক্ত যুবকের এক বছরের কারাদণ্ড হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে : বুবলী বাংলাদেশ সশস্ত্র বাহিনী অত্যন্ত সুশৃঙ্খল, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী তারেক রহমান ফেসবুক পোস্ট শেয়ারের অভিযোগে দোয়ারাবাজারে স্কুলশিক্ষক আটক সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়

সাতক্ষীরায় অভিযানে দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

শেখ মমতাজ, ক্রাইম রিপোর্টার, সাতক্ষীরা

 

 

সাতক্ষীরায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ফিক্সড চিমনি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে একটি জিগজ্যাগ ইটভাটার কার্যক্রম শুরু না করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে, খুলনা বিভাগীয় কার্যালয়ের নেতৃত্বে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলার বিভিন্ন ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সদর উপজেলার ফিংড়ি এলাকায় অবস্থিত মেসার্স জামান ব্রিকস ও মেসার্স রকি ব্রিকসের ফিক্সড চিমনি ভেঙে দেওয়া হয়। এ ছাড়া মেসার্স বিনেরপোতা ব্রিকস নামের একটি জিগজ্যাগ ইটভাটার কার্যক্রম শুরু না করার নির্দেশনা দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস।

এ সময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক মো. আশরাফ আলী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশদূষণ রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরিবেশবান্ধব ইট উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার