কৃষকের উন্নয়নে মাঠে কৃষি কর্মকর্তা, পরিদর্শন করলেন পান বরজ
সুমন ঘোষ, ভ্রাম্যমাণ প্রতিনিধি
Update Time :
Wednesday, November 25, 2026
/
24 Time View
/
Share
যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নে কৃষক রফিকুল ইসলামের পান বরজ পরিদর্শন করেছেন যশোর সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা পলাশ কুমার দাস।
পরিদর্শনকালে তিনি পান বরজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং পান চাষের বিভিন্ন দিক নিয়ে কৃষক রফিকুল ইসলামের সঙ্গে কথা বলেন। এ সময় পান চাষের আধুনিক পদ্ধতি, বরজের সঠিক পরিচর্যা, রোগবালাই দমন ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
উপসহকারী কৃষি কর্মকর্তা পলাশ কুমার দাস বলেন, কৃষকদের উন্নত চাষাবাদ পদ্ধতি সম্পর্কে সচেতন করা এবং উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতা করা কৃষি বিভাগের অন্যতম দায়িত্ব। কৃষকদের যেকোনো কৃষিবিষয়ক সমস্যায় কৃষি বিভাগ সব সময় পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় কৃষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কৃষির উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
কৃষকের মাঠপর্যায়ে এমন পরিদর্শন ও পরামর্শ পান চাষিদের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।