November 23, 2026, 3:29 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ ডাকসু নেতা ও তা’মীরুল মিল্লাতের সাবেক ভিপি মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের চুয়াডাঙ্গায় ডিসি ইকো পার্কে নতুন তিন স্থাপনার উদ্বোধন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে চোখে পানি দীপিকার! লক্ষ্মীপুর ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি, রিমান্ডে নব্য জেএমবি সদস্য ‘বোমারু মামুনের’ পরিচয় ফাঁস ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম বেনাপোল সীমান্তে রাতভর বিজিবির কড়া নজরদারি, লাশবাহী গাড়ি তল্লাশির দাবি বিএনপির গাজীপুরে আবারও  শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

সিংড়ায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

অভয়নগর প্রতিবেদক

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের তেরবাড়িয়া ও মাঝিপাড়া এলাকায় তিন ফসলি আবাদি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে সিংড়া উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে পরিচালিত অভিযান উপজেলার তেরবাড়িয়া এলাকায় একটি এক্সকেভেটর আটক করে এসময় সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে একই ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও একটি এক্সকেভেটর উদ্ধার করা হয়।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানায়, কৃষি জমিতে অবৈধভাবে মাটি কাটা ও পুকুর খনন আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। ভবিষ্যতে অভিযান অব্যহত থাকবে।



ফেসবুক কর্নার