November 23, 2026, 3:10 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ ডাকসু নেতা ও তা’মীরুল মিল্লাতের সাবেক ভিপি মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের চুয়াডাঙ্গায় ডিসি ইকো পার্কে নতুন তিন স্থাপনার উদ্বোধন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে চোখে পানি দীপিকার! লক্ষ্মীপুর ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি, রিমান্ডে নব্য জেএমবি সদস্য ‘বোমারু মামুনের’ পরিচয় ফাঁস ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম বেনাপোল সীমান্তে রাতভর বিজিবির কড়া নজরদারি, লাশবাহী গাড়ি তল্লাশির দাবি বিএনপির গাজীপুরে আবারও  শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

চুয়াডাঙ্গা ২ আসনের জাতীয়তাবাদী শ্রমিক দলের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা–জীবননগর) নির্বাচনী এলাকার শ্রমিক দলের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর‌ ৩‌ টায় জীবননগরের উথলী ডিগ্রী কলেজ একাডেমিক ভবন-২ কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু নির্বাচনী প্রশিক্ষণ দেন। তিনি বলেন, নির্বাচনী মাঠে টিম অনুযায়ী কাজ করতে হবে। বিশৃঙ্খলা করা যাবে না। ভোটারদের কোনো প্রশ্নের উত্তর না জানলে নিজের মতো করে উত্তর দেওয়া যাবে না।
বিএনপির অন্যতম একটি শক্তির নাম শ্রমিক দল যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত দেশপ্রেমিক, সুশৃঙ্খল ও গণতান্ত্রিকভাবে গড়ে ওঠা। এবারের নির্বাচনে শ্রমিক দলকে আরো ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে শ্রমিক দল অগ্রভাগের সৈনিক।
নির্বাচনী কর্মশালা জাতীয়তাবাদী‌ দল চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন।
প্রশিক্ষণ কর্মশালাটি সার্বিক পরিলানা করেন, চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুণ অর রশীদ।



ফেসবুক কর্নার