April 25, 2026, 1:51 pm
শিরোনাম :
নলতায় উচ্ছেদের পরও সড়কের জমি দখল করে ফের অবৈধ স্থাপনা নির্মাণ রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার: সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি বোরো ধানে লোকসান, ডুমুরিয়ায় কৃষকের মুখে নেই হাসি ভাটির হাওরে কৃষকের পাশে দাঁড়িয়ে ছাত্রদলের ধান কাটা কর্মসূচি উৎপাদন তারিখে গরমিলের অভিযোগে বেকারী নিয়ে প্রশ্ন ভালুকায় শহীদ স্মৃতি বিএম কলেজ ও রাইজিং সান কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সংবর্ধনা অনুষ্ঠান হিলিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের উপজেলা ফাইনালের উদ্বোধন নিজে নেমে খাল পরিষ্কারে এমপি জিলানী, কৃষকদের পাশে ব্যতিক্রমী উদ্যোগ কিশোরগঞ্জে সড়ক উদ্বোধন করলেন এমপি জালাল উদ্দীন ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ নামের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সাতক্ষীরা জেলা থেকে ঢাকায় যাচ্ছেন আনুমানিক ১২ হাজার নেতাকর্মীরা

অভয়নগর প্রতিবেদক

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উপকূলীয় জেলা সাতক্ষীরা থেকে আনুমানিক ১২ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ উপলক্ষে জেলা সদরসহ শ্যামনগর, কলারোয়া, কালিগঞ্জ, আশাশুনি, তালা ও দেবহাটা উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় যোগ দিতে ইতোমধ্যে অনেকে ব্যক্তিগত উদ্যোগে রওনা হয়েছেন। কেউ কেউ আগেভাগেই ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাসা কিংবা হোটেলে অবস্থান করছেন। পরিবহন সংকট থাকলেও তা কাটিয়ে উঠতে নেতাকর্মীরা বিকল্প ব্যবস্থায় যাত্রা করছেন।
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু জানান, জেলা থেকে কমপক্ষে ১০ থেকে ১২ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে জেলার প্রতিটি ইউনিট থেকে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। তিনি বলেন, সদর ও কলারোয়া উপজেলা থেকে সবচেয়ে বড় বহর ঢাকার উদ্দেশে রওনা হবে।
তিনি আরও জানান, সাতক্ষীরা সদর আসন থেকে প্রায় ৩০টি বাস ও আরও ৩০টি মাইক্রোবাস বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক আসনের মনোনীত প্রার্থীকে আলাদাভাবে ২০ থেকে ৩০টি গাড়ি ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে শতাধিক গাড়ি ঢাকার পথে যাত্রা করবে।
সাতক্ষীরা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান বলেন, শ্যামনগর থেকে প্রায় এক হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। পরিবহন সংকটের কারণে প্রত্যাশিত সংখ্যক গাড়ি পাওয়া না গেলেও নেতাকর্মীদের আগ্রহ ও উদ্দীপনায় কোনো ঘাটতি নেই।



ফেসবুক কর্নার