November 23, 2026, 3:09 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ ডাকসু নেতা ও তা’মীরুল মিল্লাতের সাবেক ভিপি মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের চুয়াডাঙ্গায় ডিসি ইকো পার্কে নতুন তিন স্থাপনার উদ্বোধন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে চোখে পানি দীপিকার! লক্ষ্মীপুর ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি, রিমান্ডে নব্য জেএমবি সদস্য ‘বোমারু মামুনের’ পরিচয় ফাঁস ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম বেনাপোল সীমান্তে রাতভর বিজিবির কড়া নজরদারি, লাশবাহী গাড়ি তল্লাশির দাবি বিএনপির গাজীপুরে আবারও  শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

বান্দরবান ভ্রমণে বড় বাধা পরিবহন ও হোটেল-মোটেলের অতিরিক্ত ভাড়া,

অভয়নগর প্রতিবেদক

 

নীলাচল, মেঘলা, নীলগিরির মতো দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকলেও পরিবহণ ও আবাসন খাতের অব্যবস্থাপনায় ভ্রমণের আনন্দ ম্লান হয়ে যাচ্ছে।

পর্যটকদের অভিযোগ, সাধারণ সময়ের তুলনায় পর্যটন মৌসুমে পরিবহণ ভাড়া দ্বিগুণ পর্যন্ত আদায় করা হচ্ছে। হোটেল-মোটেলেও বাড়তি অর্থ গুণতে হলেও কাঙ্ক্ষিত সেবা বা পরিষ্কার-পরিচ্ছন্নতা মিলছে না।

যদিও হোটেল-মোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম দাবি করেছেন যে তারা সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করছেন।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাসান ইকবাল চৌধুরী জানান, পর্যটকদের কাছ থেকে কোনো নির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তবে সাধারণ পর্যটকদের দাবি, বান্দরবানের অপার সৌন্দর্য উপভোগ করতে এসে যেন তাদের হয়রানির শিকার হতে না হয়, সে জন্য প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।



ফেসবুক কর্নার