April 25, 2026, 3:28 pm
শিরোনাম :
টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক নিখোঁজের পর উদ্ধার ব্যাংক কর্মকর্তা শিশির, স্বস্তি ফিরছে পরিবারে ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: গহনা লুটের অভিযোগে গ্রেপ্তার এক ব্রজলাল কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মান্দায় ঢেউটিন ও নগদ সহায়তা বিতরণ কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক নলতায় উচ্ছেদের পরও সড়কের জমি দখল করে ফের অবৈধ স্থাপনা নির্মাণ রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার: সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি বোরো ধানে লোকসান, ডুমুরিয়ায় কৃষকের মুখে নেই হাসি

অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমান

অভয়নগর প্রতিবেদক

আরিফ হাসান গজনবী প্রতিনিধি (রামপাল) বাগেরহাট
বাগেরহাট জেলার রামপালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০র হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার বাশতলী ইউনিয়নের তালবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলার ইসলামবাদ গ্রামের মৃত ইনসান সরদারের ছেলে রেজাউল সরদার (৪৫)-কে অভিযুক্ত করে এ জরিমানা করা হয়।
রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তালবুনিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনের অধীনে ড্রেজার মালিক রেজাউল সরদারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিক ভাবে আদায় করা হয়েছে ।
অভিজিৎ চক্রবর্তী জানান, এই অভিযান চলমান থাকবে। তথ্য দিয়ে সবাইকে সহযোগিতার অনুরোধ করেন তিনি



ফেসবুক কর্নার