March 9, 2026, 4:35 pm
শিরোনাম :
তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ার মেধাবী শিক্ষার্থী রিজওয়ান হোসেন রাজশাহী ক্যাডেট কলেজে চান্স অর্জন ব্রাহ্মণবাড়িয়ায় ডিকে বেকারিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে পার্বত্য জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে বেস্ট ফ্রেন্ড ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ ওয়াশিংটনের নতুন দুঃস্বপ্ন কি মুজতবা খামেনি? কাশিয়ানীতে ওবায়দুর সিকদার হত্যার প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নড়াইলে সহকারী শিক্ষা কর্মকর্তার তদন্তে পক্ষপাতিত্বের অভিযোগ, শিক্ষিকা বিনা অনুমতিতে বিদেশ গমন ঋতু পরিবর্তনের প্রভাবে হাসপাতালে রোগীর চাপ বেড়েছে, বেশি আক্রান্ত শিশু ও বয়স্করা

ফেসবুকে আপত্তিকর ভিডিও, সহকারী শিক্ষিকা বরখাস্ত

অভয়নগর প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে আপত্তিকর ভিডিও প্রকাশের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বহরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা. নুসরাত জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক আদেশের মাধ্যমে বুধবার (২৪ ডিসেম্বর) এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। দীর্ঘদিন ধরে নিজের জিম করার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করতেন নুসরাত জাহান। তবে সম্প্রতি তার কিছু ভিডিওতে ‘অশ্লীল অঙ্গভঙ্গি ও আপত্তিকর পোশাক’ ব্যবহারের অভিযোগে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদ জানান, নুসরাত জাহানকে ইতোমধ্যেই সতর্ক করা হয়েছিল। জেলা শিক্ষা অফিস থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়ার পর তিনি লিখিত জবাব দিয়ে ভিডিওগুলো সরিয়ে ফেলেন এবং নিজের ভুল স্বীকার করেন। তবে শিক্ষিকার বিরুদ্ধে একাডেমিক বা পাঠদানে কোনো অভিযোগ নেই, এবং ভিডিওগুলো তার ব্যক্তিগত সময়ের।

বরখাস্ত শিক্ষিকা নুসরাত জাহান নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেন, ভিডিওগুলোতে প্রচলিত পোশাকেই জিম করছিলেন এবং কোনো অশ্লীলতা ছিল না। তাকে সামাজিকভাবে হেনস্তা করার উদ্দেশ্যেই বিষয়টিকে অন্য রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার