April 25, 2026, 3:28 pm
শিরোনাম :
টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক নিখোঁজের পর উদ্ধার ব্যাংক কর্মকর্তা শিশির, স্বস্তি ফিরছে পরিবারে ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: গহনা লুটের অভিযোগে গ্রেপ্তার এক ব্রজলাল কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মান্দায় ঢেউটিন ও নগদ সহায়তা বিতরণ কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক নলতায় উচ্ছেদের পরও সড়কের জমি দখল করে ফের অবৈধ স্থাপনা নির্মাণ রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার: সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি বোরো ধানে লোকসান, ডুমুরিয়ায় কৃষকের মুখে নেই হাসি

সুন্দরবন থেকে লোকালয়ে আসা হরিণ উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

 

আল হুদা মালী শ্যামনগর ।

  সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় লোকালয়ে ঢুকে পড়া একটি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে হরিণটি উদ্ধার করা হয়। সাতক্ষীরা রেঞ্জ বন বিভাগ সূত্র জানায়, দিকভ্রান্ত হয়ে হরিণটি লোকালয়ের দিকে চলে আসে। বিষয়টি নজরে এলে স্থানীয়রা বন বিভাগকে জানায়। পরে বন বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধারকৃত হরিণটি সুস্থ থাকায় প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় পুনরায় অবমুক্ত করা হয়। বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। লোকালয়ে কোনো বন্যপ্রাণী চলে এলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে জানানোর জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতার বার্তাও ছড়িয়ে পড়েছে



ফেসবুক কর্নার