April 25, 2026, 4:48 pm
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক নিখোঁজের পর উদ্ধার ব্যাংক কর্মকর্তা শিশির, স্বস্তি ফিরছে পরিবারে ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: গহনা লুটের অভিযোগে গ্রেপ্তার এক ব্রজলাল কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

নির্বাচন ও গণভোটে সচেতনতা বাড়াতে সাতক্ষীরায় ভোটের গাড়ি

অভয়নগর প্রতিবেদক

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটকে সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে সাতক্ষীরায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ প্রচারণা। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অফিসের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আনুষ্ঠানিকভাবে ‘ভোটের গাড়ি’ প্রচারণার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য ভোটারদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাররা তাদের অধিকার সম্পর্কে যত বেশি জানবেন, গণতন্ত্র তত বেশি শক্তিশালী হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জুয়েল আরেফিন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্তসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজনরা।
জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম জানান, ‘ভোটের গাড়ি’ প্রচারণার মাধ্যমে ভোটারদের ভোটাধিকার, গণতান্ত্রিক দায়িত্ব, গণভোটের গুরুত্ব এবং পোস্টাল ভোট ব্যবস্থার বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে। তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। দেশের সব জেলায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যার অংশ হিসেবে সাতক্ষীরায় এই প্রচারণা শুরু হয়েছে।
প্রচারণার অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক বিভিন্ন তথ্যভিত্তিক ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত তথ্যচিত্র, নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা এবং সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রচার করা হয়। এ ছাড়া শিল্পী-কুশলীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
শীতের সকাল উপেক্ষা করে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। নানা বয়সী মানুষ ভোটের গাড়ির কার্যক্রম আগ্রহের সঙ্গে উপভোগ করেন এবং নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোট উপলক্ষে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি বৃহস্পতিবার রাতে সাতক্ষীরায় পৌঁছে। এ সময় জেলা তথ্য অফিসের পক্ষ থেকে ভোটের গাড়ির শিল্পী-কুশলীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।



ফেসবুক কর্নার