November 23, 2026, 3:17 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ ডাকসু নেতা ও তা’মীরুল মিল্লাতের সাবেক ভিপি মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের চুয়াডাঙ্গায় ডিসি ইকো পার্কে নতুন তিন স্থাপনার উদ্বোধন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে চোখে পানি দীপিকার! লক্ষ্মীপুর ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি, রিমান্ডে নব্য জেএমবি সদস্য ‘বোমারু মামুনের’ পরিচয় ফাঁস ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম বেনাপোল সীমান্তে রাতভর বিজিবির কড়া নজরদারি, লাশবাহী গাড়ি তল্লাশির দাবি বিএনপির গাজীপুরে আবারও  শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

বাঘারপাড়ায় মা*দক বিরোধী অভিযানে  ৩ যুবকের কা*রাদণ্ড”

অভয়নগর প্রতিবেদক

যশোর প্রতিনিধি-
যশোরের বাঘারপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের  মাদক বিরোধী অভিযানে ৩ যুবক কে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার এই দণ্ডাদেশ প্রদান করেন। এতে
দণ্ডপ্রাপ্তরা হলেন—রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের স্বপন অধিকারীর ছেলে আকাশ অধিকারী (২৫), একই গ্রামের বাবর আলীর ছেলে বাদল হোসেন (২৩) এবং কয়ালখালী গ্রামের মফিজুর রহমানের ছেলে সোহেল রানা (২৬)।স্থানীয় সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রায়পুর বাজারের সোহেল স্টেশনারি দোকানের ভেতরে মাদক সেবনের একটি গোপন আসর বসে। বিষয়টি জানতে পেরে রায়পুর ক্যাম্প পুলিশের একটি দল দ্রুত অভিযান চালিয়ে দোকান মালিক সোহেল রানাসহ তিনজনকে হাতেনাতে আটক করে।
পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা এলাকায় মাদক সেবন ও সংশ্লিষ্ট কার্যকলাপে জড়িত হিসেবে পরিচিত বলে জানা গেছে।এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার সাংবাদিকদের  বলেন,
“উপজেলাজুড়ে মাদক সেবনকারী ও কারবারিদের একটি তালিকা প্রণয়নের কাজ চলছে। মাদক নির্মূল করা না গেলে অদূর ভবিষ্যতে সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”এদিকে  ভ্রাম্যমাণ আদালতের এই ধরনের অভিযানে
 সন্তোষ প্রকাশ করেছেন



ফেসবুক কর্নার