April 25, 2026, 6:00 pm
শিরোনাম :
রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক নিখোঁজের পর উদ্ধার ব্যাংক কর্মকর্তা শিশির, স্বস্তি ফিরছে পরিবারে ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: গহনা লুটের অভিযোগে গ্রেপ্তার এক

সাতক্ষীরায় চোরের উপদ্রবে অতিষ্ঠ বাসিন্দারা

অভয়নগর প্রতিবেদক

 

হাফিজুর রহমান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় চোরের উপদ্রবে অতিষ্ঠ শহরের বাসিন্দারা। শহরের কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়া এলাকায় ভাড়াটিয়া কওছার আলীর চুরির ঘটনায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এলাকার চিহ্নিত চোর ও মাদকাসক্ত কওছার আলীর নেতৃত্বে দীর্ঘদিন অসামাজিক কার্যকলাপ সহ নানা ধরনের চুরি-চামারি করে আসছে। তার বিরুদ্ধে বিরুদ্ধে এলাকায় একাধিক চুরির অভিযোগ ও মামলা রয়েছে।
এলাকাবাসী জানান, কওছার যে বাড়িতে ভাড়া থাকেন, সেই বাড়ির মালিকের বাসায় আগেও দেহব্যবসা ও মাদক ব্যবসা চলত। যে কারণে ‍্যাব পুলিশ, যৌথবাহিনীর অভিযানে নারী ও মাদকসহ কয়েকজনকে আটক করা হয়েছিল।
সর্বশেষ ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে চুরির ঘটনাকে আড়াল করতে বাড়ির মালিকের ইন্ধনে মাদক কারবারি চোর কওছারের পক্ষে থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই মামলায় নিরীহ এলাকাবাসী ও এক সাংবাদিককে আসামি করা হয়েছে। স্থানীয়দের আরও অভিযোগ, বাড়ির মালিকের প্রশ্রয়ে কওছার আলী দা হাতে এলাকায় ঘোরাফেরা করে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন। এতে নারী ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সচেতন বাসিন্দারা দাবি করেছেন, চুরির মূল ঘটনা ধামাচাপা দিতে যে মামলা করা হয়েছে, তা তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।



ফেসবুক কর্নার