March 9, 2026, 6:59 pm
শিরোনাম :
এবার তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নতুন হেড কোচ পেল শ্রীলঙ্কা ক্রিকেট দল ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজে মিললো ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা হেলিকপ্টার বিধ্বস্তে আমিরাতের দুই সৈন্য নিহত তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ার মেধাবী শিক্ষার্থী রিজওয়ান হোসেন রাজশাহী ক্যাডেট কলেজে চান্স অর্জন ব্রাহ্মণবাড়িয়ায় ডিকে বেকারিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে পার্বত্য জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মান্দায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে দেলুয়াবড়ি বাজারে এশিয়া ব্যাংকের পাশে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কুসুম্বা ইউনিয়ন জামায়াতের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা জামায়াতের আমির ডা. আমিনুল ইসলাম, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক। কুসুম্বা ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ শফিউদ্দিন প্রমুখ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই অফিস কোনভাবেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি, পুকুর দখলের সঙ্গে জড়িত থাকবে না বরং ইসলামের শিক্ষা প্রচার এবং জনগণের নৈতিক উন্নয়নের কাজ করাই এই অফিসের মূল উদ্দেশ্য ।

এ সময় মোজাফফর হোসেন তার ব্যক্তিগত ঘর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য ঘোষণা দেন, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠান শেষে নবউদ্বোধিত কার্যালয়ের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



ফেসবুক কর্নার