November 23, 2026, 3:29 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ ডাকসু নেতা ও তা’মীরুল মিল্লাতের সাবেক ভিপি মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের চুয়াডাঙ্গায় ডিসি ইকো পার্কে নতুন তিন স্থাপনার উদ্বোধন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে চোখে পানি দীপিকার! লক্ষ্মীপুর ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি, রিমান্ডে নব্য জেএমবি সদস্য ‘বোমারু মামুনের’ পরিচয় ফাঁস ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম বেনাপোল সীমান্তে রাতভর বিজিবির কড়া নজরদারি, লাশবাহী গাড়ি তল্লাশির দাবি বিএনপির গাজীপুরে আবারও  শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

ধানের শীষ নিয়ে ভোট করতে গণঅধিকার ছাড়ছেন রাশেদ খাঁন; নুর বললেন ‘কৌশল’

অভয়নগর প্রতিবেদক

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন দল থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। তিনি বিএনপিতে যোগ দেবেন। গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে, দল ছেড়ে রাশেদ খাঁনের বিএনপিতে যাওয়াকে কৌশলগত কারণ বলে উল্লেখ করছে গণঅধিকার।

এ বিষয়ে নুরুল হক নুর বলেছেন, যুগপৎ আন্দোলনের শরীকদের অনেকেই নির্বাচনে জেতার কৌশল হিসেবে বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শীষে নির্বাচন করছে। যেহেতু আমরা একসাথে সরকার-ও করবো, আন্দোলন করেছি, গণঅভ্যুত্থান পরবর্তী গত দেড় বছরে সবাই একই স্ট্যান্ডে কাজ করেছি; সেক্ষেত্রে আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ থেকে নির্বাচন করছে, সেখানে জয়লাভের কৌশলের জন্য তাকে দল থেকে অনুমতি দেয়া হয়েছে। সে শিগগিরই পদত্যাগ করবে এবং আমরা একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেবো।
রাশেদ খাঁন এতদিন ঝিনাইদহ-২ আসন থেকে ভোট করার কথা জানিয়ে আসছিলেন এবং সেখানে প্রচার-গণসংযোগও করে আসছিলেন। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সমীকরণ পাল্টে যায়। গণঅধিকার পরিষদের সঙ্গে আসন সমঝোতায় ঝিনাইদহ-৪-এ তাকে সমর্থন দেয় বিএনপি।

আর ঝিনাইদহ-২ আসনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ দলের মনোনয়ন পেয়েছেন।



ফেসবুক কর্নার